Tuesday, June 14, 2011

আরশিটা

পশু হয়ে উঠি হঠাত্‍ হঠাত্‍।ভেতরে বিবেক নামের যে আরশিটা আছে সেটা বড্ড জ্বালাতন করত, যখনই পশু হয়ে উঠতাম তখনই লালা ঝরা কদাকার পশুমুখটা আরশিটার উপর ফুঁটে উঠত, ঝকঝকে আরশিটা যেন বিরাট তিক্ষ্ন একটা চোখ হয়ে পশু হয়ে ওঠার জন্য তীব্র ভাবে ধিক্কার দিয়ে উঠতো।
কিন্তু এখন বেশ ভালো আছি, পশু হয়ে উঠতে কোন সমস্যা নেই। ইচ্ছা মতো হঠাত্‍ হঠাত্‍ পশু হয়ে উঠতে পারি।আরশিটা মোট্টেও জ্বালাতন করে না।"যখন তুমি ধর্ষণ ঠেকাতে পারো না তখন এটা উপভোগ কর"-এই হিতোপদেশটা হয়তো মেনে চলছে বেচারা আরশিটা।

No comments:

Post a Comment

বেচারা ব্লগার:

খুলনা, বাংলাদেশ
ভয়াবহ অনিচ্ছার সাথে পড়াশোনা করি।আবেগ আছে অগণন।আকাশ কুসুম স্বপ্নে অশ্লীল রকম আগ্রহী।