Tuesday, June 14, 2011

বেচারা জীবনটা!

"যে জীবন সত্‍কাজে ব্যয় হয় না তাকে কিছুতেই শিষ্ট বলা যায় না"
লিওনার্দ বেকন নামের এক ভদ্র লোকের এই কথা গুলো মাঝে মাঝে আমাকে বড্ড জ্বালাতন করে। কী সুন্দর দিন কেটে যায়- দশটার সময় ঘুম থেকে উঠি, সারাদিন ঘরে শুয়ে শুয়ে গরুর মতো জাবর কাটি, প্যাঁচবুকে(facebook) অর্থহীন প্যাচাল পাড়ি, ফুয়াদ ফিচারিং মিলার কঠিন কঠিন রসের গান শুনে ক্যাটওয়াক করি....
কী চমত্‍কার ভাবে ঈশ্বর বেচারার মুখে চুনকালি দিয়ে জীবনটাকে বানিয়ে ফেলছি দুই পয়সার বিড়ির মত মূল্যহীন!
মানবতা নামক জিনিষটার পাছায় লাথি মারতে মারতে বেচারাকে ক্যাটরিনা কাইফের মত আধন্যাংটা করে ফেলছি!
অথচ এর জন্য একটুও লজ্জা অনুভব করি না, দাঁত কেলিয়ে সিভিলাইজ্ড হবার অসভ্য মচ্ছবে স্লোগান মারি!

মাঝে মাঝে যখন আকাশে মেঘ করে অথবা জানলার পাশের কদমগাছটা বিকেলের মনখারাপ করা নরম আলোয় ভিজে জবুথবু হয়ে ওঠে, তখন শুধু লিওনার্দ বেকন নামক লোকটার ঐ কথাগুলো বড্ড জ্বালাতন করে।

No comments:

Post a Comment

বেচারা ব্লগার:

খুলনা, বাংলাদেশ
ভয়াবহ অনিচ্ছার সাথে পড়াশোনা করি।আবেগ আছে অগণন।আকাশ কুসুম স্বপ্নে অশ্লীল রকম আগ্রহী।