Tuesday, June 28, 2011
সারমেয় বোধ!
আমার আমি বিষয়ক বোঝাপড়াটা দিন দিন ভিষন ঘোলাটে আর আবছা হয়ে যাচ্ছে।অপ্রাপ্তবয়সে প্রাপ্তমনস্কতা অস্বস্তিকর। তবুও ভাল থাকার মিথ্যে তকমাটা ঝুলিয়ে রাখি বাইরের পাশটায়। খুব সহজ স্বার্থপর একটা বোধের জন্য অবচেতনে পীড়ন অনুভব করি, যদিও গভীর একটা বোধে জিইয়ে আছি এমন দাবি করি না, শুধু ওপরে ওপরে হাতড়ে মরি। সেই জন্যে মুক্তি শৃঙ্খল কোনটাই পাই না, ঝুলে আছি অপ্রত্যাশিত অনির্বচনীয় কিছু একটায়।আমি ভিন্ন কিছু না, সবার মতোই সবকিছু আছে, কি ভাল কি খারাপ, তবুও কোথায় যেন সুতোর টান অন্যরকম মনে হয়।এই অস্বাভাবিকতার কি চিকিত্সা আছে নাকি এটাই একটু ভিন্ন গোছের স্বাভাবিকতা? তর্কে বলি ভিন্নরা বিশিষ্ট কিন্তূ অবচেতনে ভাবি ভিন্নরা অভিশপ্ত। এই দ্বৈততায় বয়ে যাচ্ছে বেলা... কিছু একটা করতে খুব যে ইচ্ছে করে!
Subscribe to:
Post Comments (Atom)
বেচারা ব্লগার:
- আশরাফুল আলম
- খুলনা, বাংলাদেশ
- ভয়াবহ অনিচ্ছার সাথে পড়াশোনা করি।আবেগ আছে অগণন।আকাশ কুসুম স্বপ্নে অশ্লীল রকম আগ্রহী।
No comments:
Post a Comment