এই কবিতাখানা উৎসর্গ করিলাম, জনপ্রিয় ব্লগার, আমার প্রিয় একজন লেখিকা, শ্রদ্ধেয় তানবীরা ভগ্নীর কেশকমলে.....................
আপা, এই কবিতাটিও যদি আপানার মাথার উপর দিয়ে যায়, তাহলে আমি ছাঁদ থেকে জাম্পু দিব; মরলে শহীদ বাঁচলে গাজী... ( গাজী নামটা ভয়ানক ব্যাকডেটেড, এইখানে মিতুল বা সাজিদ জাতীয় স্মার্ট নাম ইউস করতে পারলে হেপি হইতুম )
ক
প্যাসেজ ধরে আসার সময় অন্ধকারে
সেদিন তোকে ছোঁব বলে হাত বাড়িয়ে
আঙ্গুলগুলো রেখেছিলাম গ্রীবার উপর
ঠোঁট ছিল তোর, বুক ছিল তোর, হাতের কাছেই
তুইও ছিলি বাধ্য সেদিন প্রেমের মোহে
তবুও আমার আঙ্গুল গেল গ্রীবার উপর
এক সকালে স্বচ্ছ রোদে ধাক্কা খেয়ে
বুক ঠেকালি জীর্ণ আমার কনুই সোজা
করতলের একটু দূরেই তিতিরদুটো
তোরও ছিল পেষণ পিয়াস মুহুর্মুহু
আমি হঠাৎ কিসের টানে সন্ত হলাম ?
স্পর্শ দিলাম যথারীতিই গ্রীবার উপর
খ
শ্রাবনের এক জল-ঘেরাণের রাত
অভিমানের মেঘ গলানোর ঝোঁকে
আবছা আলোয় তোর বিছানাই আমি
তোর চোখেতে অন্য জ্বরের লাল
আমার চোখে আগুন দেখা ঘোর
নরম শরীর এলিয়ে দিলি বুকের ঘাসে
স্বমেহনের ঘামের সঠিক দাম
পাওয়ার আধার তোর শরীরের বাঁক
গভীর শ্বাসে উঠল তেতে দেহের জোড়া
গ
পর্দা খুলে সরোবরে নামার আগে
উপাচারে মগ্ন দুটি আদিম দেহ
বুকেও নয় ঠোঁটেও নয়, অবাক হয়ে
খুঁজে পেলাম মগ্ন অধর তোর গ্রীবাতেই।
No comments:
Post a Comment